26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বিএনএ, ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনে ট্রেনের ধাক্কায় আবু নছর সাহেদ (৫০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা তার জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য জানা যায়। তার পরনে ছিল কালো রঙের ফুল প্যান্ট ও সাদা টি-শার্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজারের কাঠপট্টি সংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি অচেতন হয়ে পড়েন। তখন লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

সাহেদকে হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল নামে এক যুবক জানান, কাটপট্টি সংলগ্ন রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের