27 C
আবহাওয়া
২:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

রোহিঙ্গা ক্যাম্পের করোনা হাসপাতালে আগুন

আগুন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চত করেছেন।

নাইমুল হক বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার ক্যাম্প-২০ এর বর্ধিত ব্লকের একটি হাসপাতালের কক্ষে আগুন লাগে। পরে অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস, রোহিঙ্গাসহ অন্যান্য মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে অগ্নিকাণ্ড সংগঠিত হয় বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। সেসময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের