31 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে

অসুস্থ সৌরভ গাঙ্গুলি হাসপাতালে


বিএনএ, বিশ্ব ডেস্ক : হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব হলে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে শরীর চর্চা করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি।

এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে