21 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সমাজকল্যাণ উপদেষ্টা

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-সমাজকল্যাণ উপদেষ্টা

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উপদেষ্টা শনিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে ২০২৪ জুলাই বিপ্লবে নিহত শহিদ পরিবার ও আহত ছাত্র জনতার দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। সে সময় যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেইভাবে তরুণ যোদ্ধারা সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশকে পুনর্জন্ম দিয়েছে। এ দেশের মানুষ আবার মুক্তভাবে বাঁচার স্বাধীনতা উপভোগ করতে পেরেছে। জুলাই বিপ্লবে অংশ নিয়ে যারা শহিদ হয়েছেন তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, পুনর্বাসনে আমাদের দায়িত্ব সীমাহীন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের সকল প্রকার সহযোগিতা করবে। এজন্য তিনি নিহত ও আহত অভিভাবকদের একসাথে বসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নাজুক ,তদুপরি আহতদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা এখনো চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন তাদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখতে এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এর আগে তিনি শহিদ মিনারে আহতদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সান্ত্বনা দেন এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, সুস্বাস্থ্যের বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক ডাক্তার কাজী সাইফউদ্দিন, ডাক্তার ইসরাত জাহান এবং শহিদ ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ।

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী