23 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন

মিরসরাইয়ে ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন


বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের আবাদকৃত জমির পাকা ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন হলো। বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) সকাল ১১টায় এর উদ্বোধন করেন আইটি বিশেষজ্ঞ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও চলচিত্র পুরস্কারপ্রাপ্ত মাহবুব রহমান রুহেল।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধায়নে ও মিরসরাই উপজেলা কৃষকলীগের আয়োজনে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইউপি সদস্য আলা উদ্দিন, জয়নাল আবেদীন, দ্বীন মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদ, সহ-সভাপতি দিদারুল আলম, আয়ামীযুব লীগের সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী নাজমুল , সাধারণ সম্পাদক মহি উদ্দিন, সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, নুরুল, মাহফুজুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসেন সোহেল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন বাবু, সদস্য মেজবাউল করিম সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান, যুবলীগ নেতা আরমান হোসেন, জামশেদ আলম সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ছাড়া একটি দেশ কোন প্রকারেই খাদ্যে নিশ্চয়তা দিতে পারে না। তাই কৃষকদের কৃষি কাজে উৎসাহ দিতে বর্তমান সরকার ভুর্তকি ও বিনামূল্যে সার, কিটনাশক ও বীজ সরবরাহ করে আসছেন। সোনার বাংলা গড়তে হলে সোনার ফসল ফলাতে হবে। আর সোনার ফসল ফলাতে হলে কৃষকের বিকল্প নেই।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা