29 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

রাজধানীতে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

ঢামেকে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর চকবাজারের মৌলভীবাজারে একটি ভবনের ছাদ থেকে ফেলে মোহাম্মদ জীবন (১৮) নামে এক তরুণকে হত্যার অভিযোগ স্বজনদের। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জীবনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। চকবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। জীবন একটি স্টেশনারি দোকানের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের চাচা মোহাম্মদ হৃদয় জানান, কিছু কথা আছে এই কথা বলে আমার ভাতিজাকে ডেকে নিয়ে যায় একই এলাকার লতিফ নামের এক ছেলে। স্থানীয় আমজাদ মিয়ার আটতলা ভবনের ছাদে নিয়ে যায় । পরে আমার ভাতিজাকে মারধর করে লতিফ। এক পর্যায়ে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। তখন আমি নিচে দাঁড়িয়ে ছিলাম। পরে আমার ভাতিজার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানান, আমার ভাতিজা আর বেঁচে নেই। মৃত্যুর আগে আমার ভাতিজা বলে গেছে লতিফ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি আমার ভাতিজার হত্যার বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন হৃদয়।

তিনি আরো বলেন, লতিফের সাথে আমার ভাতিজার পূর্বের শত্রুতা জের হিসেবে তাকে ডেকে নিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাতে রক্তাক্ত জখম অবস্থায় ওই তরুণকে হাসপাতালে আনা হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী