25 C
আবহাওয়া
১১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রিমি

সাভার প্রতিনিধি: সাভারে পেট্রোল ঢেলে পার্কিংয়ে থাকা রিমি পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১ নভেম্বর) সকাল ৬টার দিকে হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, সকাল ৬ টার দিকে বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটি পুড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ১০-১২ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী