26 C
আবহাওয়া
৩:৪৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার

অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেফতার

বিপুল পরিমান অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে বিপুল পরিমান দেশীয় ও বিদেশি অস্ত্র-শস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার
করেছে র‌্যাব। রোববার (৩১ অক্টোবর) জোরারগঞ্জ থানাধীন কাটাছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি রিভলবার, ১ টি ওয়ানশুটারগান, ১ টি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি, মাদক এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জোরারগঞ্জ থানার পশ্চিম কাটাছরা এলাকার মৃত হাজী সফি উল্লাহ’র ছেলে মো. নুরুল্লাহ (৪৫) এবং ‌তার ছেলে মো. নাইমুল ইসলাম প্রকাশ শুভ (২১)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা পৌনে ১১টার দিকে জোরারগঞ্জ থানাধীন কাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি বিদেশি রিভলবার, ১ টি ওয়ানশুটারগান, ১ টি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি, মাদক এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

 

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর