21 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে গুঁড়িয়ে দেয়া হলো ২ ইটভাটা

ধামরাইয়ে গুঁড়িয়ে দেয়া হলো ২ ইটভাটা

ধামরাইয়ে গুঁড়িয়ে দেয়া হলো ২ ইটভাটা

বিএনএ, সাভার: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদন বিহীন ইট ভাটা বন্ধে যৌথ অভিযানে মেসার্স একতা ব্রিকস এবং মেসার্স এমকেবি ব্রিকস নামে দুটি ইট ভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসময় আইন লঙ্ঘন করার দায়ে মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নান্নার ইউনিয়নের ডেমরান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক এবং ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মঈনুল হক বলেন, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী যে সকল ইট ভাটার কাগজপত্র নেই সেই সকল অবৈধ ইটভাটা গুলো বন্ধের নির্দেশনা রয়েছে। মেসার্স একতা ব্রিকস এবং মেসার্স এমকেবি ব্রিকস এ দুটিতে তাদের বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি। তাই ব্রিকস দুটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে আইন লঙ্ঘন করার দায়ে মেসার্স পাওয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী