26 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিএনএ, ক্রীড়া ডেস্ক : নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১ অক্টোবর) সকাল ৯টায় খেলা শুরু হয়।

টসের পর দুই অধিনায়কের সঙ্গে বেলুন উড়িয়ে এশিয়া কাপের সূচনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

কয়েকদিন আগেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়েও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তার আগেই অবশ্য থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জ্যোতির দল। এর আগে কখনো টি-টোয়েন্টিতে থাই মেয়েদের হারের রেকর্ড নেই বাংলাদেশের। ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জিতেছে লাল সবুজের দল।

নারী এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতকে হারিয়ে ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয় সালমা-জাহানারারা। এতে দায়িত্ব যেন আরও বেড়ে গেল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ