24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মিরপুরে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মিরপুরে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুরের শাহআলীতে খাদিজা আক্তার বৃষ্টি (২৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(১ অক্টোবর) সকালে মিরপুর শাহআলী বেড়িবাঁধ রয়েল সিটি এলাকার একটি বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) রহিজ উদ্দিন জানান, এক তলা বাড়ির ছাদে টিনশেড একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে স্হানীয় লোকজন থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করি। মৃত বৃষ্টির সঙ্গে তার স্বামীর সাত বছর আগে তালাক হয়ে যায়। তিনি ওই বাসায় ভাড়া থাকতেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন ওই বাসার কেউ কিছু বলতে পারেনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান ।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী