27 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশের পথে প্রধানমন্ত্রী

দেশের পথে প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফর সমাপ্ত করে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে ওয়াশিংটন ডিসিতে যান তিনি। সেখান থেকে শুক্রবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে করে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা হন  প্রধানমন্ত্রী। ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। হেলসিঙ্কিতে যাত্রাবিরতি শেষে রাতে দেশে পৌঁছুবেন তিনি। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

১৯ থেকে ২৪শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। পাশাপাশি বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এরপর ২৫শে সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে ১৭ই সেপ্টেম্বর সকালে বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দুই দিনের যাত্রা বিরতির পর ১৯শে সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ