26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় আমড়া গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিজিৎ সেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আকবরশাহ থানার শহীদ লেনের কালীবাড়ি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অভিজিৎ হাটহাজারীর উত্তর মাদার্শা এলাকার ডা. চন্দন সেনের ছেলে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সব মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের নির্দেশ

তিনি জানান, ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় এক যুবক। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের