25 C
আবহাওয়া
৫:০৩ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু

ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের চাহিদা থাকায় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিএস-২১৭ ফ্লাইটটি উড্ডয়ন করে। এছাড়া চট্টগ্রাম এর হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএস-২০৭ ফ্লাইটটি সকাল ১১টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

আরও পড়ুন : সীতাকুন্ডে ভেজাল লুব্রিকেন্ট কারখানায় বাবুর্চি খুন!

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্স সোম ও বুধবার ছাড়া সপ্তাহে পাঁচদিন সকাল ১০টা ১০মিনিটে ঢাকা থেকে ব্যাংকক এবং সপ্তাহে প্রতিদিন সকাল ১১টা ১৫মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

তাছাড়া সোম ও বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৪টা ২০ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দুপুর ২টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!