26 C
আবহাওয়া
৫:১০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরল ৩০৯ বাংলাদেশি


বিএনএ, ঢাকা : লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এ প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ত্রিপোলি ও আশপাশের এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়া সরকার ও আইওএম একসঙ্গে কাজ করেছে।

সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সরকারি সূত্রে জানা গেছে, ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানবপাচারকারীদের প্রতারণার শিকার। তাদের অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। লিবিয়ায় তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর