32 C
আবহাওয়া
৩:৫১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে আটক ৪

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে আটক ৪


বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) কর্মকর্তারা জানান, এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল ও প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চলে।

আটক ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. সোহেল ওরফে ‘বুনিয়া সোহেল’ (২৮) এবং মো. আকাশ (২৫)।

জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের নেতৃত্বাধীন তিন পক্ষের সংঘর্ষের জেরে এই অভিযান চালানো হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ