29 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় নারীকে পিটিয়ে হত্যা

ঢাকায় নারীকে পিটিয়ে হত্যা

ঢামেকে দালাল সন্দেহে আটক ৩৫

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১ আগষ্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোররাতে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী