21 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

রাজধানীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

রাজধানীতে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (১১) ও সাথিনুর (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা চাচাতো ভাই মুনসুর মিয়া জানান, সিয়ামের বাবা রাজমিস্ত্রির কাজ করেন। সিয়াম আনসারুল্লাহ মাদ্রাসার শিক্ষার্থী ছিল। আজ সকালে মাদ্রাসা থেকে বাসায় এসে এলাকার অন্যান্য শিশুদের নিয়ে কোনাপাড়া বাড়ির সামনে শাহারিয়া স্টিল মিলের পাশে পুকুরে গোসল করতে নামে। এমন সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। পরে অন্যান্য শিশুরা এসে আমাদের খবর দিলে আমরা দ্রুত তাকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর ১টায় মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় সাথিনুর নামে আরও এক শিশু মারা গেছে। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, কোনাপাড়ায় একটি পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজনকে মুগদা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী