25 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

বশেমুরবিপ্রবিতে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু


বিএনএ,বশেমুরবিপ্রবি:গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু(২০) ও অনন্যা হিয়া(২০) নামের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১আগস্ট ) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান ও উদ্ধার করে শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা না দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় রিতুর পৈত্রিক নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট ও রিয়ার পৈত্রিক নিবাস খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনএ/ মুহা. ফাহীসুল হক ফয়সাল,ওজি/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের