25 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল

শোকাবহ আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল


বিএনএ,ঢাকা: শোকাবহ আগস্টের প্রথম প্রহরে শনিবার (১২টা ১ মিনিটে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জ্ব লন ও আলোর মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। প্রতি বছরের মতো এবারও ধানমণ্ডি ৩২ নম্বরে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহিদের স্মরণে এই কর্মসূচি পালন করেছে সংগঠন দুটির নেতাকর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। এ সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে ছাত্রলীগের কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সভাপিত আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা এতে যোগ দেন।

বিএনএনিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের