25.8 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর

তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের

বিএনএ, ঢাকা : আধুনিক প্রযুক্তি, আবহাওয়া বিন্যাস ও বায়ু মণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র ও জলবায়ু মডেল অনুসরণ করে আগামী তিন মাসের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে আগামী তিন মাস অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে জুলাই মাসে সারাদেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ে চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজশাহী বিভাগে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জুলাইয়ে রাজশাহীতে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।

তবে, পরবর্তী তিন মাসে তাপমাত্রা বৃদ্ধিরও ইঙ্গিত দেওয়া হয়েছে পূর্বাভাসে। এতে বলা হয়, এই তিন মাসে দেশে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে

এই সময়ে বিছিন্নভাবে দেশে তিন থেকে পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?