বিএনএ, ঢাকা : সদ্য বিদায়ী জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩৫ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, জুন মাসে দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যা এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ টাকা।
গত অর্থবছরের জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।
জুলাই মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানালো বিইআরসি
এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

