33.6 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - জুলাই ১, ২০২৬
Bnanews24.com
Home » ‘পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র হবে’

‘পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র হবে’


বিএনএ, চট্টগ্রাম : পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ