25 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাকালে এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সোমবার দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি এলাকায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের ফলে ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তার দপ্তর থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কারখানার ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে বাঁকানো লোহার স্তূপ।

রেড্ডি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১৪৩ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে। উদ্ধার অভিযান চলছে।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। আবার কেউ কেউ হয়তো আতঙ্কে পালিয়ে গেছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারখানার মালিকানা প্রতিষ্ঠান সিগাচি ইন্ডাস্ট্রিজ এক বিবৃতিতে বলেছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এ প্রতিষ্ঠানটি মূলত ওষুধ, খাদ্য, কসমেটিকস ও রাসায়নিক শিল্পে উপকরণ সরবরাহ করে। এই কারখানায় মেডিসিন তৈরির উপাদান তৈরি করা হত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের