32 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » তিন দিনের সফরে রাঙামাটি যাবেন রাষ্ট্রপতি

তিন দিনের সফরে রাঙামাটি যাবেন রাষ্ট্রপতি


বিএনএ, রাঙামাটি: বর্ষায় প্রকৃতির রূপ উপভোগ করতে হ্রদ পাহাড়ের জনপদ রাঙামাটি যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী ৮ জুলাই থেকে ১০ জুলাই সকাল পর্যন্ত রাষ্ট্রপতি রাঙামাটিতে অবস্থান করবেন বলে জানা গেছে।

এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র থেকে জানা যায়, ৮ জুলাই সকালে হেলিকপ্টারযোগে তিনি রাঙামাটি আসবেন। আরণ্যক রিসোর্টে রাত্রি যাপন করবে। ১০ জুলাই সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করবেন।

রাঙামাটি অবস্থানকালে রাষ্ট্রপতি পাহাড়িদের কোমর তাঁতে বোনা ঐতিহ্যবাহী পোশাকের মার্কেট পরিদর্শন করবেন।

৯ জুন হাউজবোটে কাপ্তাই হ্রদ ভ্রমণ করে কাপ্তাই উপজেলায় যাবেন। সেখানে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করবেন। পরে রাষ্ট্রপতি নয়নাভিরামর আসামবস্তি সড়ক হয়ে রাঙামাটিতে ফিরবেন বলে জানা গেছে। পরে ১০ তারিখ সকালে রাঙামাটি ত্যাগ করবেন।

সভায় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানা, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহম্মদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ জেলার সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ছোটন, এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার