27 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কোটা বাতিলের দাবিতে ববিতে বিক্ষোভ

কোটা বাতিলের দাবিতে ববিতে বিক্ষোভ


বিএনএ, ববি: সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পূনর্বহাল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের প্রতিবাদ জানিয়ে এবং সকল চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যারা রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত  নেন তারা যদি ঠান্ডা মাথায় ভাবতেন তাহলে বুঝতে পারতেন কোটা কার প্রয়োজন আর কার প্রয়োজন না। আমাদের চারপাশে যে খেটে খাওয়া, নিপীড়িত ও শ্রমজীবি মানুষ রয়েছেন তাদের চেয়ে তাদের চেয়ে অনেক বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা একজন মুক্তিযোদ্ধা গ্রহণ করেন। সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণকারী একটি পরিবারের সন্তানদের আলাদাভাবে কোটার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করিনা।

বিক্ষোভে অংশগ্রহণকারী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, নারী কোটার মাধ্যমে নারীদের সুপরিকল্পিতভাবে সাম্যের কথা থেকে পেছনে ফেলা হচ্ছে। নারী কোটা দ্বারা একজন নারীকে ছোট করা হচ্ছে। আমরা কোটা বাতিল চাই না বরং বৈষম্যমূলক কোটার সংস্কার চাই।

বিএনএ/ রবিউল, এমএফ/এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের