29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মনিরুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১ জুলাই) ভোর সোয়া ৪ টার দিকে তেজগাঁও রেলস্টেশন থেকে কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।মনিরুজ্জামান তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ভোর সোয়া ৪টায় সেজান পয়েন্টের সামনে একজনকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ছিনতাইকারীর ছুরিকাঘাত কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, পুলিশ সদস্য নিহত হওয়ার খবর শুনেছি। ছিনতাইকারীদের ছুরিকাঘাত না কি অন্য কিছু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে শেরপুরের গ্রামের বাড়ি থেকে সকালে ঢাকায় ফিরেছেন। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেলস্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ৩/৪ জন যুবক তার পথরোধ করে এ ঘটনা ঘটায়। নিহত মনিরুজ্জামানের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী