20 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারী বর্ষন, আকস্মিক বন্যা ও ভূমি ধসের সতর্কবাণী

ভারী বর্ষন, আকস্মিক বন্যা ও ভূমি ধসের সতর্কবাণী

ভারী বর্ষনের সতর্কবাণী

বিএনএ, ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বৃহস্পতিবার(১জুলাই) বিকেল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী,চট্টগ্রাম , সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোন কোন স্থানে ভারি থেকে অতি ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে ।

আবহাওয়াবিদ একএম রুহুল কুদ্দুছ জানান, এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষনের প্রভাবে  ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ব্রক্ষ্মপুত্র-যমুনা ও  পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।  আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

গঙ্গা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং আগামী ২৪ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের উত্তর -পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা অব্যাহত থাকতে পারে আগামী তিনদিন পর্যন্ত।

এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা  ধরলা, দুধকুমার, ব্রক্ষ্মপুত্র, উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল  সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেয়ে কিছু স্থানে  আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের  মধ্যে বৃদ্ধি পাচ্ছে ৭৮ টির। আর  হ্রাস পাচ্ছে ২২ টির এবং গেজ পাঠ পাওয়া যায়নি ১ টির।

গত ২৪ ঘন্টায় দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, দূর্গাপুরে ২২১ মিলিমিটার, লামায় ১৮৪  মিলিমিটার, নাকুয়াগাঁওয়ে ১৭৫ মিলিমিটার, রামগড়ে ১৪৬ মিলিমিটার, বান্দারবনে ১২০ মিলিমিটার, চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার, টেকনাফে ১২৯ মিলিমিটার, চাঁদপুর বাগানে ১১৬ মিলিমিটার, মহেশখোলায় ১০৬ মিলিমিটার, শেরপুর-সিলেটে ১০৫ মিলিমিটার, নারায়ণহাটে ১০৫ মিলিমিটার এবং ভৈরব বাজারে ৯৫ মিলিমিটার।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী