25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ পরিচয়ে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি

পুলিশ পরিচয়ে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি

পুলিশ পরিচয়ে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি

বিএনএ, সাভার, ইমরান খান: ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।বুধবার দিনগত রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ ১০লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। ভুলবশত ফেলে গেছে ডাকাতদের ব্যবহৃত মোবাইল ফোন। ধামরাই থানা পুলিশ ওই মোবাইল ফোনটি ঘটনাস্থল থেকে জব্দ করেছে।

বালিয়া বিদ্যুৎ অফিসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হওয়ার মাত্র ৭দিনের মাথায় ফের বুধবার দিনগত গভীর রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে পুলিশ পরিচয়ে এ ডাকাতি সংঘটিত হয় বলে নিশ্চিত করেনে ভুক্তভোগি ওই আওয়ামীলীগ নেতার পরিবার।

ভুক্তভোগি পরিবার জানান, ব্যবসায়ীক কাজে আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম ঢাকা শহরে একটি বাসায় ছিলেন। রাত অনুমান ১২টার দিকে ১০-১২জনের সশস্ত্র এক ডাকাতদল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ীর লোকজনদের ডাকাডাকি করে। বাড়ীর লোকজন ভয়ে গেইট না খুললে তারা মেইন গেইটের তালা ভেঙে বাড়ীর ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ীতে থাকা নজরুল কোম্পানির মেজুভাই মোঃ মোশারফ হোসেন ও ছোটভাই মোঃ মিন্টু মিয়াসহ বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে আলমারি থেকে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ২লাখ ৭০হাজার টাকাসহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

ডাকাতরা চলে যাওয়ার পর তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ওই দুই সহোদরের বাঁধন খুলে দিলে তারা মুক্ত হয়। খবর পেয়ে আওয়ামীলীগ নেতা ধামরাই থানায় এসে অজ্ঞাত পরিচয় ওই ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেকেন্দার আলী বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ফেলে যাওয়া মোবাইল ফোনটি জব্দ করেছেন।

এব্যাপারে আওয়ামীলীগ নেতার ভাই মোশারফ হোসেন জানান, রাত অনুমান ১২টার দিকে বাড়ীর মেইন গেইটের কাছে এসে ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গেইট খুলতে বলে। সন্দেহ হওয়ায় গেইট না খোলায় ডাকাতরা মেইন গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে।

আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম বলেন, আমি রাতে বাড়ী ছিলাম না। ব্যবসায়ীক কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে বাড়ী এসে ঘটনা জেনেশুনে এবিষয়ে থানায় মামলা দায়ের করেছি।

ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সেকেন্দার আলী বলেন, এব্যপারে অজ্ঞাত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের ক্ষেত্রে এ মোবাইল ফোন খুবই কাজে লাগবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী