18 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আল নাসরকে হারিয়ে শিরোপা আল হিলালের

আল নাসরকে হারিয়ে শিরোপা আল হিলালের

নাসর

স্পোর্টস ডেস্ক: শিরোপা বিহীন একটা মৌসুম শেষ করল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগের শিরোপা আগেই হারিয়েছিল আল হিলালের কাছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে আল নাসর। লিগ শিরোপা হাতছাড়া হওয়ার পর এবার কিংস কাপেও আল হিলালের সঙ্গে লিগে পেরে উঠতে পারেনি আল নাসর।

আরব এমিরেটসের ক্লাব আল আইনের কাছে হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ , আল হিলালের কাছে লিগ শিরোপা হারিয়ে আল নাসর স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পেল আল নাসর। এবারও আল হিলালের সঙ্গে পারলো না  ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে আলেকজান্ডার মিত্রভিচের গোলে ৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে থেকে যায় আল হিলাল। বিরতির পর মাঠে নামে দুইদল। ৫৬ মিনিটে আল নাসরের গোল কিপার ডেভিড অসপিনা লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। ৮৭ মিনিটে আল হিলালের আলি আল বুলাইহি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরের মিনিটে আল নাসরকে সমতায় ফেরান আইমান আহমেদ।

ম্যাচের শেষ দিকে আল হিলালের সেনেগালিজ ডিফেন্ডার কুলিবালি লাল কার্ড দেখলে ১০ জনে পরিনত হয় তারা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ। যেখানে পেনাল্টি শুটআউটে আল নাসরকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ঘরোয়ায় ডাবল শিরোপা জিতে নিয়েছে আল হিলাল।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী