20 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবস্তী রায়

জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম নারী ডিসি শ্রাবস্তী রায়


বিএনএ, জামালপুর : চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবস্তী রায়কে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯ মে এক আদেশে সরকার ওই নিয়োগ দেয়।

জানা গেছে, শ্রাবস্তী রায় হচ্ছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে প্রথম নারী ডিসি। তিনি চাকমা সম্প্রদায়ের। তার জন্মস্থান রাঙামাটিতে। এরআগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে একাধিক পুরুষ কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর মধ্যে শ্রাবস্তী রায়ই প্রথম নারী ডিসি।

শ্রাবস্তী রায় বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি কক্সবাজার জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯ মে তাকে জামালপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।

এ ব্যাপারে জামালপুরের নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায় সাংবাদিকদের বলেন, বদলি ও পদায়ন প্রশাসনের একটি নিত্য নৈমিত্তিক বিষয়। পাহাড়িদের মধ্যে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আমাকে পদায়নের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ করিয়ে দেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সিলেকশন বোর্ডে যারা থাকেন তারা বিষয়টি বিবেচনায় নিয়েছেন। নারীদের কাজ করার সুযোগ দিয়েছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, এর আগে জামালপুরের জেলা প্রশাসক ছিলেন মুর্শেদা জামান। মুর্শেদা জামানের বদলীর পর জামালপুরের জেলা প্রশাসক হিসেবে শ্রাবস্তী রায় যোগদান করেন।

বিএনএ/শাহীন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী