20 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » নিত্যপণ্যের দাম কমানোর সুখবর আপাতত নেই: বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম কমানোর সুখবর আপাতত নেই: বাণিজ্যমন্ত্রী

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক: বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে নিত্যপণ্যের দাম কমানোর মতো কোনো সুখবর আপাতত নেই, পণ্যের দাম কমার কোনো সুযোগ দেখছি না। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে পারে। এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ জুন) দুপুরে রংপুর পর্যটন মোটেলে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন ডলারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ফলে আমদানিকারকদের পরিবহন খরচ বেড়ে যাওয়ায় সবকিছুতে এর প্রভাব পড়ছে। মৌসুমে চালের দাম বৃদ্ধির বিষয়টি মন্ত্রণালয় দেখভাল করছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জুনের মাঝামাঝি সময় থেকে দেশের দরিদ্রসীমার নিচে বসবাস করা ১ কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

টিপু মুনশি বলেন, দেশে তেলের লিটার ১৯৮ টাকা, আর কলকাতায় এখন লিটার ২১৫ টাকা ছাড়িয়েছে। শুধু নিজের দেশের পণ্যের মূল্যবৃদ্ধির সংবাদ না করে বাইরের দেশের অবস্থাও তুলে ধরতে হবে। শ্রীলংঙ্কা, ইংল্যান্ড, জার্মানি ও ভারতে তেলের দাম কত সেই চিত্রসহ বিশ্ববাজার পরিস্থিতি প্রচার করলে আমাদের জনগণ সঠিক তথ্য পাবে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী