20 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়; ছয় কর্পোরেট গ্রুপ চিহ্নিত: খাদ্যমন্ত্রী

মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়; ছয় কর্পোরেট গ্রুপ চিহ্নিত: খাদ্যমন্ত্রী

বন্যায় দেশে খাদ্য ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী

বিএনএ ডেস্ক: মজুতদার এবং সন্ত্রাসী কোনো দলের নয়। দলের লেবাস পরে কেউ চালের মজুত করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী পরিষ্কার করে বলেন, লেবাস-অলেবাস, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত নিয়ে কথা না, মজুতদার মজুতদারই। সে কোন দলের, সেটা দেখার দরকার নেই। মজুতদারের বিপক্ষে অন্ততপক্ষে তিনি মামলা করবেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের ৬টি করপোরেট গ্রুপ সিন্ডিকেট করে ধান-চাল মজুদ করে বেশি দামে বিক্রি করছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে, এসিআই, আকিজ, বসুন্ধরা, প্রাণ, সিটি ও স্কয়ার গ্রুপ। তারা মিল থেকে বেশি দামে চাল কিনে বেশি দামে বাজারে বিক্রি করছে। এতে দাম বাড়ছে। মন্ত্রী বলেন, দেশের বাজার থেকে চাল কিনে প্যাকেটজাত করে তা আবার বিক্রি করা যাবে না। এজন্য একটি আইন করা হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, ছয়টি প্রতিষ্ঠান ব্যাগিং করে একই চাল যেটা ৬০ টাকা ৬৫ টাকা পড়ছে, সেটা প্যকেটজাত করে ৮০-৮৫ টাকায় বিক্রি করছে। একই সঙ্গে আগাম টাকা মিলারদের দিয়ে আসছে, এমনকি তাদের প্যাকেটও দিয়ে আসছে নওগাঁ, দিনাজপুর, বগুড়া ইত্যাদি স্থানে। আমরা সেগুলোও বন্ধ করেছি। যেমন, মহাদেবপুরে আকিজগ্রুপ দুটো মিল ভাড়া নিয়েছে। ভাড়া যদি তারা নিয়ে থাকে তাহলে ভাড়ার যে মিলটি আছে সে মিলের ব্র্যান্ডেই কিন্তু চাল বস্তায় ভরতে হবে। সেখানে গিয়ে আকিজ গ্রুপের বস্তা পাওয়া গেছে, এটা আমরা জব্দ করেছি।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, একটি সার্কুলার জারি করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। যারা প্যাকেট করে চাল বিক্রি করবে তারা দেশের বাজার থেকে কিনতে পারবে না। তারা ৬৭ শতাংশ ট্যাক্স দিয়ে আমদানি করে প্যাকেট করবে। এটা আলোচনা চলছে। প্রধানমন্ত্রীকে পাঠানোর জন্য এটার সামারি রেডি হচ্ছে।

মন্ত্রী বলেন, তাদের যদি নিজস্ব মিল থাকে, তারা সেখানে প্যাকেট করতে পারবে। কিন্তু বাজার থেকে চাল সংগ্রহ করে প্যাকেট করতে দেবো না। মিল মালিকরা নিজস্ব প্রডাকশন বিক্রি করতে পারবে। নিজস্ব মিল থাকলেও সে তার লাইসেন্সে যে মজুতের বিধান আছে তার বাইরে মজুত করতে পারবে না। মিলের যে পাক্ষিক ছাটাই ক্ষমতা তার তিনগুণ সে মজুত করতে পারবে। এটা হলো রোলিং। এর বাইরে থাকলে সেটা অবৈধ মজুত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী