26 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


বিএনএ, সাভার: সাভারের হেমায়েতপুর থেকে ৮৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাল বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার কামিলনাড় এলাকার মুকুল আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আমবাড়িয়া এলাকার বাবুল শেখের ছেলে সোহেল রানা (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাল বাড়ি এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে করা হয়।

সাভার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাসেল মোল্লা বাংলাদেশ নিউজ এজেন্সিকে বলেন, ইয়াবাসহ জাহাঙ্গীর ও সোহেল নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে পাঠানো হবে।

বিএনএ/ ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টেকনাফে শতাধিক বোমা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ছাগলনাইয়ায় 'ফ্যামিলি কার্ড' তথ্য সংরক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, রয়েছেন চতুর্থ স্টেজে ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী