20 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরায় পানি থেকে রিকশা সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রিকশাচালক মারা গেছে।  মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত রিকশাচালক হলেন মো. আব্দুর রাজ্জাক (৫০) ও মো. জিয়া (৪৫)। মৃত আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলোর বারঘরিয়া গ্রামের ওহাব মিয়ার ছেলে আর জিয়া সিরাজগঞ্জের ডেউপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির পানির নিচে বিদ্যুতের তার পড়ে ছিল। পানি থেকে রিকশা সরাতে গিয়ে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে পাশের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উত্তরা ১০ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনসাফ আলী ওসমানী বলেন, ১০ নম্বর সেক্টরসংলগ্ন বস্তি ও কিছু গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকায় এ দুর্ঘটনা ঘটল।

বিএনএ/ ওজি 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী