25 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান: আইএইএ

১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান: আইএইএ

১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে ইরান: আইএইএ

বিএনএ, বিশ্বডেস্ক : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ দাবি করেছে, পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল ইরান তার ১৬ গুণ ইউরেনিয়াম মজুদ করেছে। সোমবার (১ জুন) সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩,২৪‌১ কিলোগ্রাম।

২০‌১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি তিন মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি।

ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ ৩০০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেয়া হয়েছিল।

ইরান ২০১৮ সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে। কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়।

ফলে ইরানের পক্ষে নির্ধারিত মাত্রা ও পরিমাণ অতিক্রম করার পথ খুলে যায়।তবে তেহরান বারবার ঘোষণা করে এসেছে, দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং আমেরিকা এই সমঝোতায় ফিরে এলে ইরান আবার পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করবে। (পার্সটুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর