29 C
আবহাওয়া
১১:০৪ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » শ্রমিক দিবসে আশুলিয়ার পথে পথে শ্রমিকদের নানা কর্মসূচি

শ্রমিক দিবসে আশুলিয়ার পথে পথে শ্রমিকদের নানা কর্মসূচি

শ্রমিক দিবসে আশুলিয়ার পথে পথে শ্রমিকদের নানা কর্মসূচি

বিএনএ, সাভার: মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্লোগানে স্লোগানে মুখরিত সাভারের আশুলিয়ার সড়ক-মহাসড়ক। দিবসটি পালনে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাদের ব্যানারে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন।

বুধবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে এ ধরণের মিছিল ও শোভাযাত্রা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল থেকে লাল পতাকা হাতে এক বিশাল র‍্যালি বের করে বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগ। পরে র‍্যালিটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক হয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এছাড়াও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া ও জিরাবোসহ বিভিন্ন সড়কে ২০টির বেশি শ্রমিক সংগঠন মে দিবস পালন করেন।

সমাবেশ থেকে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সরকার ঘোষিত নতুন মজুরী বাস্তবায়ন করা, রেশনিং ব্যাবস্থা চালু করা, নারী শ্রমিকদের জন্য ৬ মাসের মাতৃত্বকালিন ছুঁটির আইন পাশ করা, নারী ও শিশুদের নিরাপত্তা শিক্ষা ব্যাবস্থা করা, শ্রম আদালতের মামলা ১৫৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা, শ্রমিক ছাঁটাই ও শ্রমিকদের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের সহ-সভাপতি লায়ন ইমাম বলেন, ‘২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টে আগুনের হতাহত শ্রমিক ও তাদের পরিবাররা আজও দ্বারে দ্বারে ঘুরছে ক্ষতিপূরণের জন্য। তারা বারবার আন্দোলন করছে, বারবার আশ্বাস দেয়ার পরও তাদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস।

অন্যদিকে বিভিন্ন সংগঠন বিকেলে দিবসটি পালন করছেন বলে জানা যায়।

বিএনএনিউজ/ ইমরান খান/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের