24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোর নিহত

বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোর নিহত

বাঁশখালীতে হাতির আক্রমণে কিশোর নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিরাত উল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টায় বৈলছড়ির অভ্যারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিরাত উল্লাহ বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ার তৈয়ব উল্লাহর ছেলে।

বৈলছডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, প্রায়সময় হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। নিহত কিশোর একটি দোকানের কর্মচারী ছিল। রাতে লিচু বাগানে পাহারা দিতো সে। রাতে রাস্তায় ঘোরাঘুরির সময় বন্যহাতির সামনে পড়ে যায়। হাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গুণাগরি মা ও শিশু জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনবিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, খাদ্যের সন্ধানে এখন হাতি লোকালয়ে চলে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে