23 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ড্রোন অভিযান : অস্ত্র-মাদকসহ আটক ৮

টেকনাফে ড্রোন অভিযান : অস্ত্র-মাদকসহ আটক ৮


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পসহ দুর্গম পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে (এপিবিএন) পুলিশ। রোববার (৩০ এপ্রিল) ভোর সাড়ে চারটা থেকে সোমবার (১ মে) দুপুর পর্যন্ত নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও টেকনাফের লেদা, আলীখালী, শালবাগান ও জাদিমুড়াসহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।

বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব থাকা ১৬-এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা।

তিনি বলেন, রোববার ভোরে ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূরের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো টিম ড্রোনের মাধ্যমে পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে। ড্রোনে মাধ্যমে সন্ত্রাসীদের আস্তনা চিহ্নিত করে তল্লাশি চালিয়ে ৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি গুটারগান ও ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ক্যাম্প থেকে পলাতক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা