20 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বিজয়নগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বিজয়নগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বিজয়নগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আরাফাত খা (৯) ও মো. সামির (৮) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মো. সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে ও আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খার ছেলে। সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

চম্পকনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রেজুয়ান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (৩০ এপ্রিল) বিকেল থেকে ওই দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। তাদের নিখোঁজের বিষয়ে মাইকিংও করা হয়। সোমবার (১ মে) সকালে এ বিষয়ে থানায় জিডি করা হয়। এরপরই এক শিশুর মরদেহ ভেসে উঠার খবর পাওয়া যায়। পরে আরেক শিশুর মরদেহ পাওয়া যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহম্মেদ বলেন, দুই শিশুর মরদেহ পানি থেকে উদ্ধারের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী