28 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক  : দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩৬৭ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। ডারবান টেস্টে ৯৮ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপদে আছে বাংলাদেশ।

মূলত স্পিনার সাইমন হার্মারে বিপদে পড়েছে বাংলাদেশ। ওপেনার সাদমানকে তুলে নেওয়ার পর পর তুলে নিলেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হককে।

দলীয় ২৫ রানের মাথায় সাদমানকে হারানোর ধাক্কা সামলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। এ জুটি দলকে ১৫.২ ওভারে পঞ্চাশ পর্যন্ত নিয়ে যান।

দুজনের দারুণ ব্যাটিংয়ে দল কোনো বিপদ না ঘটিয়ে পৌঁছে যায় আশির ঘরে। আর এসময় ফের বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হার্মার। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন তিনি শান্তকে।

হার্মারের চতুর্থ শিকার মুশফিক। ক্যাচ আউটের শিকার হলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৯৪।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭ (আগের দিন ২৩৩/৪) (বাভুমা ৯৩, ভেরেইনা ২৮, মুল্ডার ০, মহারাজ ১০, হার্মার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২; তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯ ওভারে ৯৮/৪ (জয় ৪৪*, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ০*; অলিভিয়ের ৪-১-৯-০, উইলিয়ামস ৫-০-১৫-০, হার্মার ২০-৭-৪২-৪, মহারাজ ১৯-১০-২৪-০, এলগার ১-০-৮-০)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা