31 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » এমবিবিএস ভর্তিযুদ্ধ কাল শুক্রবার

এমবিবিএস ভর্তিযুদ্ধ কাল শুক্রবার

এমবিবিএস ভর্তিযুদ্ধ কাল শুক্রবার

বিএনএ, ঢাকা :আগামীকাল শুক্রবার  দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা ।  সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৭৪ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেবেন।

অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব জানান, আগামীকাল (২ এপ্রিল) অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে ১৯টি মেডিকেল কলেজের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুর জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারজন পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ বা তার প্রতিনিধি এসে প্রশ্নপত্র নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ঢাকার বাইরের ৪০টি ভেন্যুর জন্য প্রশ্নপত্র পাঠিয়ে দেয়া হয়েছে। রাজধানীর ১৫টি ভেন্যুর প্রশ্নপত্রও ম্যাজিস্ট্রেট, পুলিশ ও অধ্যক্ষ বা তার প্রতিনিধি গ্রহণ করে তা সিলগালা করে রেখে গেছেন। আগামীকাল শুক্রবার সকালে এসে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যাবেন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে: ডেপুটি স্পিকার চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই'