29 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলায় ভারতীয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে মঙ্গলবার সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভে বোমার আঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার দুই রাষ্ট্রদূতকে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব। ভারতীয় ছাত্রদের ইউক্রেন থেকে যাতে দ্রুত বের করে আনা যায়, সে বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেলে নয়াদিল্লির রুশ এবং ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী