30 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন প্রথম দিনের বৈঠক

সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন প্রথম দিনের বৈঠক


বিএনএ, বিশ্বডেস্ক : কোনো রকমের সমাধানে না পৌঁছেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও উপপররাষ্ট্রমন্ত্রী মিকোলা তোচিৎসকি অংশ নেন। অন্যদিকে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকসান্দার ফোমিন এবং বেলারুশে রাশিয়ার রাষ্ট্রদূত বোরিস গ্রিজলোভ উপস্থিত ছিলেন।

খবরে বলা হচ্ছে, এখন তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন। প্রতিটি দেশই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন।

পঞ্চম দিনের মতো কিয়েভ ছাড়াও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ক্ষেপণাস্ত্র, গোলা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে রাশিয়ার স্থানীয় সময় দুপুর ১২টার পর বেলারুশের গোমেল-এ আলোচনায় বসেন দুই দেশের নেতারা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা হরমুজে মার্কিন নৌজাহাজ ও তেল ট্যাংকারে ইরানের হামলা ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু