26 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » বামজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

বামজোটের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

স্বরাষ্ট্রমন্ত্রণালয়

বিএনএ, ঢাকা : লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়াদের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বামপন্থী সংগঠনগুলোর নেতাকর্মীরা আজ সোমবার (০১ মার্চ) এই কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,কর্মসূচির অংশ হিসেবে সংগঠনগুলোর নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশ থেকে বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে সচিবালয় মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ অবস্থায় সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান তারা।

সরকারবিরোধী লেখালেখির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বছর ৬ মে লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। বন্দি অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়। এরপর থেকেই লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বিভিন্ন সংগঠন জোরালো প্রতিবাদ কর্মসূচি পালন করছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ