33 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত নুসরাত জাহান!

করোনায় আক্রান্ত নুসরাত জাহান!

নুসরাত

বিনোদন ডেস্ক: কভিড-১৯ আক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে নাকি নিজেই সমস্ত কাজ বাতিল করে দিয়েছেন। এ বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যম মন্তব্য করেছেন এ নায়িকা। জ্বর আসলেও এখনো করোনা পরীক্ষা করাননি তিনি।

নুসরাত জানান, “তার জ্বর এসেছে। চিকিৎসক ‘ভাইরাল ফিভার’ বুঝে সেই মতো ওষুধ দিয়েছেন। কভিডে আক্রান্ত হলে আমি নিজেই সবাইকে জানাব। চিকিৎসক আমাকে বললে তবেই পরীক্ষা করাব।”

এ দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। প্রচারে নেমেছে সব পক্ষই। বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য নুসরাতও শামিল সেই যুদ্ধে। নেট মাধ্যমে বিভিন্ন ভাবে তৃণমূলের হয়ে প্রচার করছেন তিনি। আবার বিরোধীপক্ষকে কটাক্ষ করতেও ছাড়ছেন না। শনিবার ‘দিদিকে বলো’র টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়নকে আরও বেশি করে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেন অভিনেত্রী।

এত সব কাণ্ডের মাঝেও আলোচনায় আছে নুসরাতের ব্যক্তিগত জীবন। স্বামী নিখিল জৈনের সঙ্গে জটিলতা ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের গুঞ্জন কয়েক মাস ধরে বাতাস ভাসছে। সম্প্রতি এমনও খবর এসেছে, নুসরাতকে বিচ্ছেদের নোটিশ দিয়েছেন নিখিল। তবে অন্য বিষয় নিয়ে মন্তব্য না করলেও নোটিশের বিষয়টি দুজনই অস্বীকার করেছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’