26 C
আবহাওয়া
৬:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » হাজারীবাগে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজারীবাগে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে দ্বীন ইসলাম ইমন (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃত দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার আব্দুল হাকিমের ছেলে ছিল। তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সে হতাশাগ্রস্ত ছিল এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সে তেজগাঁও কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের