20 C
আবহাওয়া
৮:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন


বিএনএ, ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় গুলিতে নিহত চারজনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত ও একজনের পরিচয় শনাক্তের জন্য এসব মরদেহ উত্তোলন করা হয়।

আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য দক্ষিণ পাইপাইল, পাবনার টেক উত্তরপাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার ৩টি কবরস্থান থেকে চারজনের লাশ উত্তোলন করা হয়।

তারা হলেন- জাহিদুল ইসলাম সাগর, আশরাফুল ইসলাম ও আবুল হোসেন। এরমধ্যে আবুল হোসেনের লাশ শনাক্তের জন্য আমতলা এলাকার কবরস্থান থেকে দুটি মরদেহ উত্তোলন করা হয়।

৫ আগস্ট শেখ হাসিনা পালানোর খবরে পুরো দেশে বিজয় মিছিল হলেও উলটো চিত্র ছিল সাভার-আশুলিয়ায়। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সেদিন মৃত্যুকূপে পরিণত হয় আশুলিয়ার বাইপাইল এলাকা। ওইদিন মারা যাওয়া সবাইকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় আশপাশের কবরস্থানে।

আশুলিয়া থানার ওসি মো. নূর আলম সিদ্দিক জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়াতে গুলিতে নিহতদের সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মরদেহ উত্তোলনে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে তাদের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী