23 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমা শুরুর আগেই তিন মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা শুরুর আগেই তিন মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা শুরুর আগেই তিন মুসল্লির মৃত্যু

বিএনএ, গাজীপুর: বিশ্ব ইজতেমা শুরু হওয়ার আগেই তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তৃতীয় ব্যক্তি মারা যান। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইজতেমা ময়দানে হঠাৎ বমি হলে অসুস্থ হন আব্দুস সাত্তার (৭০)। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুমরি বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।

এর আগে বুধবার ইজতেমায় এসে ও আসার পথে দুই মুসল্লি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া। তাদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. ফারহানা তাসনিম নিতু বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা