23 C
আবহাওয়া
২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনাপোলে ইয়াবাসহ আটক দুই

বেনাপোলে ইয়াবাসহ আটক দুই

বেনাপোলে ইয়াবাসহ আটক দুই

বিএনএ, যশোর: যশোরের বেনাপোলে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির ও ফাতেমা বেগম নামে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকাল আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, চট্টগ্রাম জেলার কোতোয়ালী থানার মইজ্জারটেক গ্রামের শফিকের ছেলে মনির হোসেন (২২) ও বেনাপোল দিঘির পাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (৫০)।

পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল দিঘিরপাড় এলাকায় কাউন্সিলর আজিম উদ্দিনের বাগান বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

বিএনএনিউজ/ মো. সোহাগ হোসেন/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা